ধামইরহাটে সুবর্ণ নাগরিকদের মাঝে হুইল চেয়ার ও স্মার্ট সাদাছড়ি বিতরণ

ধামইরহাটে সুবর্ণ নাগরিকদের মাঝে হুইল চেয়ার ও স্মার্ট সাদাছড়ি বিতরণ

নওগাঁর ধামইরহাটে সমাজসেবা দপ্তরের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন সমাজসেবা অধিদপ্তরের সুবর্ণ নাগরিক কার্ডধারী অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়েছে।

১০ অক্টোবর দুপুর ১২ টায় উপজেলা চত্বরে ইউএনও মো. আবু হাসানের সভাপতিত্বে ১০ জনের মাঝে হুইল ও ৩ জনের মাঝে স্মার্ট সাদাছড়ি বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। এ সময় ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এ টি এম ফসিউল আলম, ফিল্ড সুপারভাইজার খবির চন্দ্র মাহাতো, ইউনিয়ন সমাজকর্মী শামীম হোসেন, নাজমুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

হুইল চেয়ারম্যান পেয়ে সমাজের অবহেলিতদের মুখে আনন্দের হাসি দেখা যায়। এ সময় অবহেলিত এই প্রতিবন্ধীদের আরও যাবতীয় সকল সুযোগ পর্যায়ক্রমে প্রদান করা হবে বলে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।