ধামইরহাটে বিশ্ব পানি দিবস পালিত

ধামইরহাটে বিশ্ব পানি দিবস পালিত

নওগাঁর ধামইরহাটে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা
প্রশাসনের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে সোমবার বেলা ১০ টায় উপজেলা
পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার
গণপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের
চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সরকারি এম
এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো. শহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা
তৌফিক আল জুবায়ের, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এ টি এম ফসিউল আলম,
বিএমডিএ এর সহকারী প্রকৌশলী হাবিবুল আহসান, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের
উপসহকারি প্রকৌশলী জাহাঙ্গীর আলম, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারি
প্রকৌশলী তোফাজ্জল হোসেন, সহকারি পুলিশ পরিদর্শক শাহজাহান আলী, ওয়ার্ল্ড
ভিশনের জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার, সিনিয়র সাংবাদিক এম এ
মালেক প্রমুখ বক্তব্য প্রদান করেন। বক্তাগনই পানির অপচয় রোধকল্পে এখন থেকেই
নিজ থেকে সঠিক ব্যাবহার করার আহবান জানান।

Share this news

ACP
Author / Reporter

ACP

Click the author name to read more stories.

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।