ধামইরহাটে বিজিবির অভিযানে ১৫৫ বোতল ফেন্সিডিলসহ আটক-১

ধামইরহাট (নওগাঁ)প্রতিনিধি:  নওগাঁর ধামইরহাটে বিজিবির অভিযানে ১৫৫ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ১ জনকে আটক করেছে ১৪ বিজিবি।

১৪ বিজিবির অধিনায়ন লেফটেন্টে কর্ণেল জাহিদ হাসান পিবিজিএম, জি+ জানান, গোপন সংবাদের প্রেক্ষিতে ১৯ ডিসেম্বর সন্ধ্যায় কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ কবির হোসেন এর নেতৃত্বে উপজেলার আলতাদিঘী নামক এলাকায় অভিযান পরিচালনা করে ১৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় আটক করে।

এছাড়াও ২০ ডিসেম্বর দুপুর ১ টায় চকিলাম বিওপি’র টহল কমান্ডার নায়েক মোঃ শফিউদ্দিনের নেতৃত্বে দাদনপুর গ্রামে বেলাল হোসেনের ছেলে মোঃ রফিকুল ইসলাম (২৫) কে ২৫ বোতল ফেন্সিডিলসহ মাদকব্যবসায়ীর ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।