× Banner
সর্বশেষ
এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান আজ শনিবার (১৮ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা

ধামইরহাটে ধান কেটে কৃষকের মুখে হাসি ফোটাল উপজেলা ছাত্রলীগ

Kishori
হালনাগাদ: রবিবার, ১০ মে, ২০২০
কৃষকের মুখে হাসি

ধামইরহাট নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় করোনা ভাইরাসে থমকে যাওয়া জীবনে দুস্থ্য অসহায় কৃষক নুর মোহাম্মদের ১বিঘা ১০ কাঠা জমির ধান কেটে দিলো ধামইরহাট উপজেলা ছাত্রলীগ।

সারাদেশে বোরো ধানের সোনালী হাসিতে দুলছে কৃষকের হাসি। সম্প্রতি করোনা ভাইরাসের কারণে দুর দুরান্ত থেকে জীবিকার তাগিদে ছুঠে আসা দিনমজুরসহ (ধানকাটা) সকল মানুষ মাঠে নেমেছেন, মজুর সংকটে কৃষকের হাসি যেন মলিন না হয়ে যায় সে কারণে ধামইরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ানের নেতৃত্বে ১০ মে রবিবার উপজেলার ৬নং জাহানপুর ইউনিয়নের চকপ্রসাদ গ্রামের কৃষক নুর মোহাম্মদের ১ বিঘা ১০কাঠা জমি কেটে দিলো উপজেলা ছাত্রলীগ।

এসময় ছাত্রলীগ নেতা ফিরোজ, সাজ্জাদ, বিপ্লব, নুর আলম, রোম্মান আব্দুর রহমান, আব্দুল মালেকসহ ৬নং ওয়ার্ড ছাত্রলীগ নেতৃবিন্দু উপস্থিত ছিলেন।

ছাত্রলীগের এমন মহতী উদ্যোগে কৃষক নুর মোহাম্মদ বলেন, কাজের লোকনেই, মাঠ ভরা পাকা ধান নিয়ে একরকম দুশ্চিন্তায় ছিলাম। ছাত্রলীগের সোনার ছেলেরা এসে আমার ধান কেঠে দেবে সত্যিই তা স্বপ্ন মনে হচ্ছে। আল্লাহ ওদের মঙ্গল করুন। ছাত্রলীগের ধান কাটার এমন মহতী উদ্যোগ দেখে এলাকার সাধারণ মানুষ তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় ধামইরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান বলেন, সম্প্রতি করোনা ভাইরাসের কারণে লকডাউনে কর্মহীন মানুষের জীবন থমকে যাওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে নওগাঁ জেলা ছাত্রলীগ যে টিম গঠন করেন তাদের নির্দেশ ও ধারাবাহিকতায় প্রতিটি ইউনিয়নের গরীব অসহায় কৃষকের মুখে হাসি ফোটাতে আমরা কৃষক নুর মোহাম্মদের ১বিঘা ১০ কাঠা জমির ধান নিরাপদ দূরত্ব বজায় রেখে কাটর উদ্যোগ নিই।

তিনি আরো বলেন, আমরা উপজেলা ছাত্রলীগের সমন্নয়ে প্রত্যেকটি ইউনিয়নে ২১জন সদস্য এবং প্রত্যেক ওয়ার্ড থেকে ১০০জন স্বেচ্ছাসেবক টিম গঠন করে আমরা ধান কাটার কার্যক্রম শুরু করেছি। ইরিবোরো’র ধান কৃষকের ঘরে উঠানো পর্যন্ত ছাত্রলীগের কার্যক্রম চলমান থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..