ধামইরহাটে দি নিউজ ৭ম বর্ষ পদার্পণ উৎসব পালিত

আবুমুছা স্বপন, ধামইরহাট উপজেলা সংবাদদাতা (০২ জানুয়ারী ২০১৮ মঙ্গলবার)ঃ  নওগাঁর ধামইরহাটে অনলাইন নিউজ পোর্টাল ‘দি নিউজ ডটকম’ এর ৭ম বর্ষ পদাপর্ণ উৎসব পালিত হয়েছে।

আজ ০২ জানুয়ারী রাত ৯ টায় ধামইরহাট ভবনে ‘দি নিউজ ডটকম’এর নওগাঁ জেলা প্রতিনিধি পাগল দেওয়ান ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক আবু নাছের মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধামইরহাট প্রেস ক্লাবের সভাপতি এস এম আব্দুল মালেক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ‘দি নিউজ ডটকম’ প্রতিনিধি সাংবাদিক আবুমুছা স্বপন, কে.ফোর্সের এডমিন সদস্য আব্দুল হাই দুলাল, সাবুবুর রহমান সাবু, আব্দুর রউফ, মশিউর রহমান ও রাসেল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তাগণ দেশের অন্যতম অনলাইন দৈনিক ‘দি নিউজ ডটকম’ এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীতে পত্রিকার সাফল্য কামনা করেন। সবশেষে উৎসব মুখর পরিবেশে দি নিউজ এর পাঠক ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে চা চক্রের আয়োজন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।