ধামইরহাটে গ্রামীন ব্যাংকের উদ্যোগে ১০ ভিক্ষুককে ১ মাসের খাদ্য সামগ্রী ও অর্থ বিতরণ

ধামইরহাটে গ্রামীন ব্যাংকের উদ্যোগে ১০ ভিক্ষুককে ১ মাসের খাদ্য সামগ্রী ও অর্থ বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ গ্রামীন ব্যাংক উমার ধামইরহাট শাখার ব্যাবস্থাপনায় ভিক্ষুকদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

গতকাল সকাল ১০টায় শাখা ব্যবস্থাপক জাহিদুর রহমান আমাইতাড়া শাখা কার্যালয়ের সামনে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত প্রত্যেককে ৩০ কেজি চাল, ৪কেজি ডাল, ৮ কেজি আলু, ৪কেজি পেঁয়াজ, ২লিটার তেল, ২ কেজি লবন, ৪টি সাবান ও নগদ ৬০০ টাকা করে প্রদান করা হয়। ভালো প্যাকেজ সহযোগীতা পেয়ে ভিক্ষুকরা গ্রামীন ব্যাংকের মঙ্গল কামানা করেন।

গ্রামীণ ব্যাংক আমাইতাড়া শাখা ব্যবস্থাপক জাহিদুর রহমান বলেন, সমাজে মানুষের কাছে যারা হাত পেতে খাবার ও অর্থ সংগ্রহ করে, তাদের চেয়ে এ সমাজে অবহেলিত আরও কেউ নয়, সে কারণে আমরা ভিক্ষুকদেরকে নির্বাচন করেছি, এবং তাদের প্রত্যেক ১ মাসের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। যাতে করে তারা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে পুরো একমাস ঘরে বসে থেকে খেতে পারে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।