ধামইরহাটে এসিল্যান্ড সিব্বির আহমেদকে অফিসার্স ক্লাব কর্তৃক বিদায় সংবর্ধনা প্রদান

ধামইরহাটে এসিল্যান্ড সিব্বির আহমেদকে অফিসার্স ক্লাব কর্তৃক বিদায় সংবর্ধনা প্রদান

নওগাঁর ধামইরহাটে সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

১৮ মে বিকেল ৫ টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে অফিসার ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় প্রায় ২ বছর সময় ধরে দায়িত্ব পালনকারী জনপ্রিয় এসিল্যান্ড যিনি সর্ব সময় সাধারণ মানুষকে ভূমি সেবা, ভোক্তা অধিকার নিশ্চিত, মাদক বিরোধী মোবাইল কোর্টসহ বিভিন্ন সরকারি কাজে দুরদর্শিতার স্বাক্ষর রেখেছেন, সেই এসিল্যান্ড সিব্বির আহমেদের বিষয়ে আলোকপাত করেন উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও সমাজসেবা অফিসার সোহেল রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম প্রমুখ। সবশেষে এসিল্যান্ড সিব্বির আহমেদকে বিদায়ী সম্মাননার স্মারক প্রদান করেন ইউএনও গনপতি রায় ও সকল কর্মকর্তাবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।