ধামইরহাটের বিভিন্ন সীমান্তে চোরাকারবারী ও মাদক ব্যাবসায়ীদের সক্রিয় হতে দেখা যাচ্ছে

নওগাঁ জেলা প্রতিনিধিঃ (১৬ মার্চ ২০১৭)  নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন বিজিবি ক্যাম্প হতে পাগল দেওয়ান পর‌্যন্ত এই  বিশাল এলাকা ভারতীয় সীমান্ত।  ৮০ ও ৯০ দশকে এটা ছিল চোরাকারবারীদের নিরাপদ রুট।

সীমান্তে ট্রাক ভিড়িয়ে ভারতীয় চোরাকারবারী পন্য আনা নেওয়া করা হতো সে সময়। বর্তমানের সরকারে আমলে এই পরিস্থিতি পুরোটায় নিয়ন্ত্রনে এনেছে। তবে মাঝে মধ্যে রাতের অন্ধকারে কাঁটা তাঁরের বেড়া কেটে  গরু পার করে আনেন চোরাকারবারীরা। কিন্তু মাদকের বিষয়টি তখন থেকেই নিয়ন্ত্রন সম্ভব হয়নি।

ফেন্সিডিলসহ অন্যান্য মাদক প্রতিনিয়ত সীমান্ত পারে হয়ে ধামইরহাটে ঢুকছে। দিন দিন এর মাত্রা বৃদ্ধি ধামইরহাট মাদকের রাজ্যে পরিনত হয়েছে। নেশায় আক্রান্ত হয়ে যুব সমাজ ধ্বংসের পথে।

স্থানীয় সাংসদ ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মোঃ শহিদজ্জামান সরকার প্রশাসনকে মাদকের বিষয়ে কোন ছাড় না দেবার নির্দেশ দিয়েছেন। কিন্তু অজানা কোন মহলের ইশারায় মাদক চোচালানীরা ধামইরহাট সীমান্ত গুলোতে বারবার স্বক্রিয় হয়ে উঠছে।

কয়েক দিন আগে আন্তর্জাতিক সীমান্ত পিলার ২৬৭ কাছে চকশব্দল গ্রামের তিন যুবক ভারতীয় সীমান্ত রক্ষি বাহীনির (বিএসএফ) হাতে আটক হওয়ার পর এলাকাবসী বলছেন, স্থানীয় প্রসাশন ও সীমান্ত রক্ষি বিজিবি এর অবহেলার কারনে এসব মাদক ব্যাবসায়ী চোরাকারবারী চক্র স্বক্রিয় হয়ে উঠছে।

এলাকার গন্যমান্য ব্যাক্তিগণের অভিমত এলাকার গুটি কয়েক চোরাকারবারীদের অপকর্মের কারনে সীমান্তে প্রায়ই উত্তেজনা দেখা দেয়। ফলে এলাকার কৃষকদের সীমান্তের জমি চাষাবাদ করতে আতংকে থাকতে হয়।

সীমান্তের এসব ঘটনার বিষয়ে ১৪ বিজিবির উপ-অধিনায়ক মেজর আশরাফুজ্জামান জানান, সীমান্তে বিজিবি সক্রিয় আছে, যে কোন মুল্যে সীমান্তের চোরাকারবারীদের দমন করা হবে।

এ বিষয়ে ধামরইহাট থানার ওসি রকিবুল ইসলাম জানান, বিজিবি সীমান্তে কড়া নজরদারী রাখলেই সীমানন্তে চোরাচালান নিয়ন্ত্রনে আসবে   প্রয়োজনে পুলিশ বাহিনী তাদের সহযোগিতা করবে বলে আস্বাস দেন।কিন্তু ধাইরহাট থানা পুলিশের ভুমিকা নিয়েও সাধরণদের মধ্যে প্রশ্ন কি করে পুলিশের নাকের ডগায় চোলায় মদ উৎপাদন ও বিপনন হচ্ছে? কি করে স্থানীয় বাজোরে ঔষধ দোকানগুলোতে প্রকাশ্যে সেক্স টাবলেট নামে নেশার টাবলেট, ইঞ্জেকশন বিক্রি হচ্ছে। তাহলে কি ধামইরহাটে মাদক নিয়ন্ত্রনে ”সরষের মধ্যেই ভূত”!

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।