× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ধর্ষণে রক্তাক্ত ৯ বছরের শিশু, দেহ নিয়ে থানায় গিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে মা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০
ধর্ষণে রক্তাক্ত ৯ বছরের শিশু

ব্রাহ্মণবাড়িয়ায় ৯ বছরের শিশুকে ফুসলিয়ে ধানক্ষেতে নিয়ে ধর্ষণ করে রক্তাক্ত দেহ সেখানেই ফেলে রেখে পালিয়ে যায় লিটন মিয়া (২৫)। সন্ধ্যায় মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আশুগঞ্জ থানায় গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন মা।

ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের  বাজিতপুরে। চাতাল কল (চালকল) শ্রমিকের ৯ বছরের কন্যাকে  বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সোনারামপুরে ধানক্ষেতে নিয়ে যায় লিটন মিয়া।

নির্যাতনের স্বীকার ওই শিশুর পরিবার ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল সূত্র জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শিশুটি খেলছিল চাতালের ভেতরে। এসময় শিশুটির বড় ভাইয়ের বন্ধু আরেক চাতাল কলের শ্রমিক “লিটন সেখানে আসে। এসময় শিশুটিকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ধান ক্ষেতে ধর্ষণ করে ফেলে দিয়ে যায়। সন্ধ্যায় ওই শিশুর এক সহপাঠী তার পরিবারকে এসে জানায় শিশুটি রক্তাক্ত অবস্থায় ধান ক্ষেতে পড়ে আছে।

এমন খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যায়। এর কিছুক্ষণ পর খবর আসে অভিযুক্ত লিটন থানার সামনে দিয়ে ঘুরাঘুরি করছে।

এ বিষয়ে পুলিশকে জানালে পুলিশ তাৎক্ষনিক লিটনকে আটক করে।

এ ব্যাপারে আশুগঞ্জ-সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুদ রানা জানান, অভিযুক্ত যুবককে শিশুটি শনাক্ত করার পর আটক করা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষার পর প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়া ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। আমরা জরুরি ভিত্তিতে গাইনি কনসালটেন্ট কল করে চিকিৎসা সেবা শুরু করেছি। অবস্থার আরো অবনতি হলে শিশুটিকে ঢাকায় প্রেরণ করা হতে পারে।

তিনি আরও বলেন, শিশুটির সাথে যে ঘটনাটি ঘটেছে তা খুবই ন্যক্কারজনক, নিন্দনীয়। আমরা এই ঘটনায় নিন্দা জানাই। আমাদের সমাজ কতটা বর্বর হয়ে যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..