ধর্মপ্রতিমন্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক

ধর্মপ্রতিমন্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক

হঠাৎ করে হৃদরোগে  মারা গেলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ। রাজধানীর সম্মিলিতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) শনিবার দিবাগত রাতে মারা গেছেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৩ জুন) দিবাগত রাতে রাষ্ট্রপতি শোক বার্তায় বলেন, শেখ মো. আবদুল্লাহর মৃত্যু বাংলাদেশর রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তার মৃত্যুতে দেশ একজন পরীক্ষিত রাজনীতিককে হারালো।

শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তার মৃত্যুতে আওয়ামী লীগ হারালো তৃণমূল থেকে উঠে আসা বঙ্গবন্ধুর আদর্শের একজন পরীক্ষিত সৈনিককে। তিনি আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। মহান মুক্তিযুদ্ধের আদর্শ, গণতন্ত্র ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।