দেশের শীর্ষ প্রথম সারির নিউজ পোর্টাল দ্যা নিউজসহ ১২টি অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের অনুমতি পেয়েছে।
আজ সোমবার (১৭ জুলাই) দুপুরে তথ্য মন্ত্রণালয় এসব অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধনের অনুমতি দিয়ে তালিকা প্রকাশ করে।

নিবন্ধনের অনুমতি প্রাপ্ত অন্যান্য অনলাইন পোর্টালগুলোর মধ্যে রয়েছে, সময়েরকথা২৪ ডটকম, অপরাধচোখ২৪ ডটকম, আজকেরআরবান ডটকম, দিনেরশেষে ডটকম, ডেইলিভোরেরপাতা ডটকম, অর্থসূচক ডটকম, পিপলসনিউজ২৪ ডটকম, অপরাজয় ২৪ ডটকম, বর্তমানখবর ডটকম, বাংলারজনপথ ডটকম ও দ্যারিপোর্ট ডটলাইভ।
তথ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইন নিউজপোর্টাল নিবন্ধনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে ১২টি অনলাইন নিউজপোর্টালকে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি দেওয়া হলো।
সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা প্রদান সাপেক্ষে এই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে ৩০ কার্যদিবসের মধ্যে তথ্য অধিদপ্তর কর্তৃক নিবন্ধন সম্পন্ন করতে হবে।



