দৈনিক মেহেরপুর-এর সম্পাদকের মাতা বেগম নার্গিসআরার ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া-মাহফিল

মেহের আমজাদ, মেহেরপুর (১৬-০৫-১৭): দৈনিক মেহেরপুর-এর সম্পাদক ও মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ হাসান খান আলোর মাতা মরহুমা বেগম নার্গিসআরার ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার বাদ মাগরিব শহরের পন্ডের ঘাট-এর আল-আকসা জামে মসজিদে ওই দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয় । দোয়া-মাহফিলে দৈনিক মেহেরপুর-এর সম্পাদক রশিদ হাসান খান আলো, মরহুমার অন্যান্য পুত্র, আত্মীয়-স্বজনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । দোয়া-মাহফিল পরিচালনা করেন মেহেরপুর কোর্ট মসজিদের পেশ ইমাম মৌলানা আনছারউদ্দিন বেলালী ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।