× Banner
সর্বশেষ
কলেজ শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪ মৌলভীবাজারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা শ্রেষ্ঠ শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন করলো নীলাঙ্ক দেব দেশের বাজারে সোনার ভরিতে কমলো ৩ হাজার টাকা ঢাকাসহ ২১ জেলায় ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা

দৈনিক মানবজমিনের ফটোসাংবাদি্ককে মারধরে সার্জেন্ট ক্লোজড

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  দৈনিক মানবজমিনের ফটোসাংবাদিক নাছির উদ্দিনকে লাঞ্ছিত করার ঘটনায় দোষী ট্রাফিক পুলিশের সার্জেন্টকে ‘ক্লোজড’ ঘোষণা করেছে পুলিশ। দোষী ওই সার্জেন্টের নাম মুস্তাইন।

জানা গেছে, বিকেল চারটার দিকে সাংবাদিক নাছির মোটরসাইকেলে অফিসে ফিরছিলেন। মৎস্য ভবনের সামনে আসার পর সার্জেন্ট মুস্তাইন তার মোটরসাইকেলের গতিরোধ করে হেলমেট কোথায় জানতে চান। এ সময় সাংবাদিক নাছির জানান, তার হেলমেট চুরি হয়ে গেছে ৩ দিন আগে। শিগগিরই নতুন আরেকটি কিনবেন। কিন্তু সার্জেন্ট মুস্তাইন হেলমেট না থাকায় মামলা দেন।

এ নিয়ে বেশ কয়েকবার মামলা না দিতে অনুরোধ করলে ওই সার্জেন্ট গালিগালাজ করতে থাকেন। চড়থাপ্পড় ও মারধর শুরু করেন। একপর্যায়ে তিনি গেঞ্জি ধরে মৎস্য ভবনের সামনে ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে যান। ওই সময়ে মুস্তাইন ট্রাফিক ইন্সপেক্টর আবদুল খালেকের সামনেও তাকে চড় মারেন। পরে খবর পেয়ে সহকর্মীরা সাংবাদিক নাছিরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন।

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের দক্ষিণ বিভাগের উপ কমিশনার রিফাত রহমান শামীম আরটিভি অনলাইনকে বলেন, সার্জেন্ট মুস্তাইনকে সাময়িকভাবে ক্লোজড করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে কমিটির প্রতিবেদনে সে দোষী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..