দেশ ও জাতির ভবিষৎ নতুন প্রজম্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে – এম পি শেখ আফিল উদ্দিন

শরিফুল ইসলাম, শার্শা উপজেলা প্রতিনিধি ॥   শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেছেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষৎ। তাদের মধ্য থেকে ভবিষৎ প্রধান মন্ত্রী হয়ে দেশে পরিচালনা করবে। তাই দেশ ও জাতি ভবিষৎ নতুন প্রজম্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে চোরাচালান প্রতিরোধ, আইন শৃঙ্খলা ও উপজেলার উন্নয়ন বিষয়ক মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বতে এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, শার্শা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মসিউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড মোজাফ্ফর হোসেন, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল, কায়বা ইউনিয়নের চেয়ারম্যান হাসান আহম্মেদ টিংকু,উলাসী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, শার্শা ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন, পুটখালী ইউনিয়নের চেয়ারম্যান হাদিউজ্জামান, উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান,প্রকৌশলী রশিদুজ্জামান, প্রেস ক্লাব শার্শার সভাপতি আব্দুল মুন্নাফ, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, বাগআঁচড়া প্রেস ক্লাবের সভাপতি আরিফুজ্জামান আরিফ ও সাধারণ সম্পাদক আবু সাঈদ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিজিবি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।