দেশে ফিরেছেন ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক

দেশে ফিরেছেন ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক

ইউক্রেনে আটকে পড়া জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক দেশে পৌঁছেছেন। দুপুর ১২টায় বহনকারী টার্কিশ এয়ারলাইনসের টিকে-৭২২ ফ্লাইটে নাবিকরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বুধবার বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে নাবিকদের ফ্লাইটটি ইস্তাম্বুল-দুবাই হয়ে আজ ঢাকায় অবতরণ করে।

এ ছাড়া জাহাজে হামলার ঘটনায় মারা যাওয়া থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেনের একটি বাংকারের ফ্রিজারে রাখা হয়েছে।

সুবিধাজনক সময়ে মরদেহটি দেশে ফিরিয়ে আনা হবে বলে জানা গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।