দেশের ২৪ বিশিষ্ট নাগরিককে আজ ২০২২ সালে একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

দেশের ২৪ বিশিষ্ট নাগরিককে আজ ২০২২ সালে একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২৪ বিশিষ্ট নাগরিককে ২০২২ সালে একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৩ ফেব্রুয়ারি সংস্কৃতি মন্ত্রণালয়ের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ বছর একুশে পদক পাওয়া বিশিষ্টজনদের নাম ঘোষণা করা হয়।

আজ রোববার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চ্যুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০২২ সালের একুশে পদক দেওয়ার জন্য মনোনীত ব্যক্তিরা হলেন-

ভাষা আন্দোলনে মোস্তফা এম এ মতিন (মরণোত্তর) ও মির্জা তোফাজ্জল হোসেন (মুকুল) (মরণোত্তর)।

শিল্পকলা (নৃত্য) বিভাগে জিনাত বরকতউল্লাহ, শিল্পকলা (সঙ্গীত) বিভাগে নজরুল ইসলাম বাবু (মরণোত্তর), ইকবাল আহমেদ ও মাহমুদুর রহমান বেণু।

অভিনয়ে খালেদ মাহমুদ খান (মরণোত্তর), আফজাল হোসেন ও মাসুম আজিজ।

মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. মতিউর রহমান, সৈয়দ মোয়াজ্জেম আলী (মরণোত্তর), কিউ এ বি এম রহমান ও আমজাদ আলী খন্দকার।

সাংবাদিকতায় এম এ মালেক।

বিজ্ঞান ও প্রযুক্তিতে মো. আনোয়ার হোসেন।

গবেষণায় ড. মো. আবদুস সাত্তার মণ্ডল, ড. মো. এনামুল হক, ড. সাহানাজ সুলতানা ও ড. জান্নাতুল ফেরদৌস।

শিক্ষায় অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ।

সমাজসেবায় এস এম অব্রাহাম লিংকন ও সংঘরাজ জ্ঞানশ্রী মহাথের।

ভাষা ও সাহিত্যে কবি কামাল চৌধুরী ও ঝর্ণা দাশ পুরকায়স্থ।

ট্যাগ ২০২২ সালের একুশে পদক২৪ বিশিষ্ট নাগরিককে একুশে পদকঅধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশঅভিনয়ে একুশে পদকআফজাল হোসেনআমজাদ আলী খন্দকারইকবাল আহমেদএকুশে পদক প্রদানএকুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রীএকুশে পদক যারা পেলেনএম এ মালেকএস এম অব্রাহাম লিংকনকবি কামাল চৌধুরীকিউ এ বি এম রহমানখালেদ মাহমুদ খান (মরণোত্তর)গবেষণায় একুশে পদকজিনাত বরকতউল্লাহঝর্ণা দাশ পুরকায়স্থড. জান্নাতুল ফেরদৌসড. মো. আবদুস সাত্তার মণ্ডলড. মো. এনামুল হকড. সাহানাজ সুলতানানজরুল ইসলাম বাবু (মরণোত্তর)প্রধানমন্ত্রীবিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদকবীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. মতিউর রহমানভাষা আন্দোলনে একুশে পদকভাষা ও সাহিত্যে একুশে পদকমাসুম আজিজমাহমুদুর রহমান বেণুমুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে একুশে পদকমো. আনোয়ার হোসেনশিক্ষায় একুশে পদকশিল্পকলা (নৃত্য) বিভাগে একুশে পদকশিল্পকলা (সঙ্গীত) বিভাগে একুশে পদকসংঘরাজ জ্ঞানশ্রী মহাথেরসমাজসেবায় একুশে পদকসাংবাদিকতায় একুশে পদকসৈয়দ মোয়াজ্জেম আলী (মরণোত্তর)

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।