চট্টগ্রাম সাকা চৌধুরীর ভাই গি.কা কে গ্রেপ্তার দেখানোর আদেশ

রাজিব শর্মা| চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রামে কারাবন্দি বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত। সোমবার চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম কামরুন নাহার রুমি এই আদেশ দেন।

গত আগস্টে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নিরাপদ সড়ক আন্দোলনের সময় শিক্ষার্থীরা রাস্তায় যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই করছিল। ওই সময় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। ওই ঘটনায় বেশ কয়েকজনকে আসামি করে মামলা করে পুলিশ। মামলাটিতে সন্দেহভাজন হিসেবে গিয়াস কাদেরের সম্পৃক্ততা আছে কি না এই মর্মে মামলার তদন্ত কর্মকর্তা ও কৌশুলি গ্রেপ্তারের জন্য আদালতে আবেদন করেন।

গিয়াস কাদের চৌধুরীর আইনজীবী কামাল বলেন, মামলার এজহারে গিয়াস উদ্দিনের নাম ছিল না। তাকে অজ্ঞাত আসামি হিসেবে দেখানো হয়েছিল। সোমবার আদালতে উপস্থিত করে গ্রেপ্তার দেখাতে চাইলে আমরা এর বিরোধীতা করি। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠায়।

উল্লেখ্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধের অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাহ উদ্দিন কাদের চৌধুরীর ভাই। ঋণখেলাপি ও দলীয় মনোনয়ন জমা না দেওয়ায় চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসন থেকে তার মনোয়নপত্র বাতিল করা হয়। একই অভিযোগে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে তার ছেলে সামির কাদেরের মনোনয়নপত্র বাতিল হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।