দেশের মানুষকে ভূমি সেবা প্রদান নিশ্চিত করতে হবে — ভূমিমন্ত্রী

দেশের মানুষকে ভূমি সেবা প্রদান নিশ্চিত করতে হবে — ভূমিমন্ত্রী

ঢাকা, ২৮ অগ্রহায়ণ (১৩ ডিসেম্বর) : ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক মন্ত্রণালয় গঠন করে দেশের মানুষকে ভূমি সেবা প্রদান নিশ্চিত করতে হবে। সেই দিকেই অগ্রসর হচ্ছে মন্ত্রণালয়।

আজ বাংলাদেশ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমি সচিব মোঃ মাক্ছুদুর রহমান পাটওয়ারীর  সিনিয়র সচিব পদে পদোন্নতি পাওয়াতে এবং তিনি ও তাঁর দল জাতীয় পর্যায়ে ‘ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২০’ অর্জন করাতে ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। ভূমিমন্ত্রী এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মন্ত্রী আরো বলেন, এখনও মাঠ পর্যায়ে যেসব সমস্যা আছে, ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইজেশনের পর তা থাকবে না, কেননা সিস্টেমই তখন অনিয়ম করতে দেবে না। এ সময় সাইফুজ্জামান চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মাক্ছুদুর রহমান পাটওয়ারীকে অত্যন্ত দক্ষ সিভিল সার্ভিস অফিসার হিসেবে বর্ণনা করেন। তিনি সিনিয়র সচিব ও তাঁর দলকে এ সময় শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

‘ডিজিটাল বাংলাদেশ পুরস্কার বিজয়ী ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মাক্ছুদুর রহমান পাটওয়ারীর দলের অন্য সদস্যবৃন্দ হলেন – ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ তসলীমুল ইসলাম, ঢাকার বিভাগীয় কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান, এটুআই প্রকল্প পরিচালক ড. মোঃ আব্দুল মান্নান, ভূমি মন্ত্রণালয়ের ভূমিসেবা ডিজিটাইজেশন মনিটরিং সেলের প্রধান ও ভূমি সচিবের একান্ত সচিব মোঃ দৌলতুজ্জামান খাঁন। অনলাইন খতিয়ান প্রদান ও ডিজিটাল রেকর্ড রুম তৈরির উদ্যোগ গ্রহণ করার জন্য তাঁদের এ পুরষ্কার প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।