দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সনাতনী শিক্ষার্থীদের উপাসনালয় নির্মানের দাবিতে মানববন্ধন

দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সনাতনী শিক্ষার্থীদের উপাসনালয় নির্মানের দাবিতে মানববন্ধন
হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে সনাতনী শিক্ষার্থীদের উপাসনালয় নির্মানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ জুন২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার জাতীয় প্রেসক্লাব চত্বরে  বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে দেশের প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে সনাতনী শিক্ষার্থীদের উপাসনালয় নির্মানের দাবিতে মানববন্ধন কর্মসূচী হয়।
বাংলাদেশ হিন্দু পরিষদের সম্মানিত সভাপতি দিপঙ্কর শিকদার দিপু মহোদয়ের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন,সাধারন সম্পাদক সাজন কুমার সহসভাপতি এ্যাড গৌরঙ্গলাল মন্ডল  মুখপাত্র এ্যাড সুমন কুমার রায়  যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড বাসুদেব গুহ সাংগঠনিক সম্পাদক দেবাশিষ সাহা বাংলাদেশ হিন্দু যুব পরিষদের অয়ন দে, অমিত সাহা, অনিন্দ্য সাহা,  নন্দলাল দেব অধিকারী, আইনজীবী এ্যাড প্রল্লাদ ঘোষ, এ্যাড দেবাশিষ পান্ডে, প্রচার সম্পাদক মুকুল ঘোষ, শ্রী নিহার রঞ্জন হালদার, রূপম সরকারসহ আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের সভাপতি দেবব্রত নন্দী সাধারণ সম্পাদক উজ্জ্বল কর্মকার জুয়েল, দেব বিবেক দে দিপু কর্মকার প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।