দেশের উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করার ষড়যন্ত্র করলে কাউকে ছাড় দেয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

          রাজনৈতিক দূরদর্শিতাসম্পন্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এদেশে কোনো লাভ হবে না। দেশের উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করার ষড়যন্ত্র করলে কাউকে ছাড় দেয়া হবে না। কঠোর ব্যবস্থা নেয়া হবে।  বলেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।

          আজ রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে বিশ্ব বসতি দিবস ২০১৯ উপলক্ষে ইনস্টিটিউশন অভ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

          মন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা উল্লেখযোগ্য। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের পথচলায় তারা গুরুত্বপূর্ণ সহযোদ্ধা। দুর্নীতি, সন্ত্রাস, অনৈতিকতা এগুলো বরদাশত করা হবে না। স্বচ্ছ বাংলাদেশ বিনির্মাণ করে আমরা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে চাই।

          শ ম রেজাউল করিম আরো বলেন, দুর্নীতির বিরুদ্ধে জাতিসংঘ ঘোষিত কর্মসূচির বাস্তবায়ন বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে’। তিনি বলেন, ‘টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে। শহরের সকল নাগরিক সুবিধা গ্রামের প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দেয়া হবে। গ্রামে আধুনিক তথ্যপ্রযুক্তি নিয়ে যাওয়া হবে, উন্নত রাস্তা, বিদ্যুৎ ও গ্যাস পৌঁছে দেয়া হবে। যাতে মানুষ শহরমুখী না হয়। প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করে নাগরিক সুবিধা গ্রামে পৌঁছে দেয়ার জন্য সরকার নিরলস কাজ করে যাচ্ছে’।

          ইনস্টিটিউট অভ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।