× Banner
সর্বশেষ
দেশের সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌদির পররাষ্ট্র উপমন্ত্রীর বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বে উন্নীত করতে চায় সরকার -প্রধানমন্ত্রী প্রগতিশীল ও উন্নত সমাজ বিনির্মাণে স্থিতিশীল আইন-শৃঙ্খলা অপরিহার্য – পানি সম্পদ মন্ত্রী জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে – প্রধানমন্ত্রী সৌদিতে কফিল আকামা নবায়ন না করলেও অন্য নিয়োগকর্তার অধীনে নবায়নের সুযোগ বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে – প্রধানমন্ত্রী ‎ বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীতে গণযোগাযোগ অধিদপ্তরের ভ্রাম্যমান সংগীত কর্মসূচি শুরু সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত হচ্ছে

দেশীয় শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নে সহায়তা দেওয়া হবে- শিল্পমন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১২ জুলাই, ২০১৯

ঢাকা, ২৮ আষাঢ় (১২ জুলাই): শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, পণ্য বিপণনের মাধ্যমে ক্রেতাদের আস্থা অর্জন করতে হবে। বিদেশের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে কাজ করছে। দেশীয় প্রতিষ্ঠানগুলোকেও তাদের সাথে তাল মিলিয়ে কাজ করতে হবে। দেশীয় শিল্প প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে।

মন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে দ্বিতীয় বাংলাদেশ মার্কেটিং দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন এবং মার্কেটিং বিভাগের শিক্ষক ও পেশাজীবীদের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মার্কেটার্স ইনস্টিটিউট অভ্ বাংলাদেশ আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মিজানুর রহমান।

মন্ত্রী বলেন, দেশের অনেক শিল্প প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করে সাফল্যের স্বাক্ষর রাখছে। দেশীয় পণ্যের ওপর মানুষের আস্থা যাতে নষ্ট না হয় সে বিষয়ে তিনি গণমাধ্যমের সহায়তা কামনা করেন।

ইনস্টিটিউট অভ্ বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ) এর পরিচালক অধ্যাপক সৈয়দ ফরহাত আনোয়ার, দ্বিতীয় বাংলাদেশ মার্কেটিং দিবস উদ্যাপন কমিটির সদস্য সচিব ড. শরিফুল ইসলাম দুলু, ব্রিটিশ আমেরিকান টোবাকোর ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম, মেঘনা গ্রুপ অভ্ ইন্ডাস্ট্রিজের ডিএমডি (এফএমসিজি) আসিফ ইকবাল, ইগলু গ্রুপের সিইও জি এম কামরুল হাসান প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন।


এ ক্যটাগরির আরো খবর..