দেশব্যাপী ১,৪০১টি সেতু ও ৬,৩৬০টি কালভার্ট নির্মাণ ও পুনর্নির্মাণ -আবুল হাসানাত আবদুল্লাহ্

দেশব্যাপী ১,৪০১টি সেতু ও ৬,৩৬০টি কালভার্ট নির্মাণ ও পুনর্নির্মাণ -আবুল হাসানাত আবদুল্লাহ্

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরবচ্ছিন্ন মহাসড়ক নেটওয়ার্ক গড়ে তুলতে ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করেছে। ২০০৯ সাল হতে বর্তমান মেয়াদে সড়ক ও মহাসড়ক বিভাগের উদ্যোগে দেশব্যাপী ১,৪০১ টি সেতু ও ৬,৩৬০টি কালভার্ট নির্মাণ ও পুনর্নির্মাণ করা হয়েছে। বলেছেন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ্ ।

আজ বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোরে সম্ভাব্য ঢাকা-বরিশাল ফোর লেন প্রকল্প এলাকা পরিদর্শন শেষে মতবিনিময়কালে আবুল হাসানাত আবদুল্লাহ্ এসব কথা বলেন। এসময় সড়ক ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেন, বর্তমান সরকার অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০২১-২০২৫, টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০ এবং প্রেক্ষিত পরিকল্পনা ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এসব প্রকল্প কাজ সম্পন্ন হলে বরিশালসহ দেশের যোগাযোগ ব্যবস্থা আধুনিক, নিরবচ্ছিন্ন, সময়সাশ্রয়ী ও পণ্য পরিবহন সহজতর হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক দিকনির্দেশনায় দেশকে এগিয়ে নিতে সকলকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

আবুল হাসানাত আবদুল্লাহ্ আরো বলেন, দেশের উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতির ধারাকে বাধাগ্রস্ত করতে দেশ বিরোধীচক্র দেশে-বিদেশে ষড়যন্ত্র করছে। তিনি এসব ষড়যন্ত্রকারীদের রুখে দিতে দলমত নির্বিশেষে বরিশালবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বরিশালবাসীর সার্বিক জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে ত্যাগের মনোভাব নিয়ে স্ব স্ব দায়িত্ব পালনের পরামর্শ দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।