প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেন দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে পারি -তথম্যন্ত্রী

প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেন দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে পারি -তথম্যন্ত্রী

গত সাড়ে ১১ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে নতুন উচ্চতায় উন্নীত করেছেন। রাব্বুল আল-আমিন ও মহান স্রষ্টার কাছে আমাদের প্রার্থনা তার নেতৃত্বে আমরা যেন দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে পারি। বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ শনিবার (১ আগস্ট) পবিত্র ঈদুল আজহার দিনে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ঈদের জামাতে যোগদান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, সারাবিশ্ব করোনাভাইরাসের প্রাদুর্ভাবে জর্জরিত। এ সময় দেশবাসী ও সমগ্র দুনিয়ার মানুষকে করোনাভাইরাসের হাত থেকে রক্ষার জন্য আমরা মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি।

ড. হাছান মাহমুদ বলেন, আমাদের সামর্থ্য সীমিত থাকলেও বঙ্গবন্ধুকন্যার ঠিক নেতৃত্বের কারণে বাংলাদেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা উন্নত দেশগুলোর  চেয়ে কম তো বটেই এমনকি প্রতিবেশী ভারত-পাকিস্তানের চেয়েও কম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় যদি ঠিকভাবে কাজ করতে না পারতো তাহলে তো মৃত্যুর হার আরো বেশি হতো।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।