দেশকে সাম্প্রদায়িকভাবে বিভাজন করার চেষ্টা করে বিএনপি জামায়াত -তথ্যমন্ত্রী

দেশকে সাম্প্রদায়িকভাবে বিভাজন করার চেষ্টা করে বিএনপি জামায়াত -তথ্যমন্ত্রী

বিএনপি এবং জামায়াত ভোট আসলে তারা কড়া মুসলমান হয়ে যায় আর হিন্দু-বৌদ্ধদের ওপর নির্যাতন চালানোর চেষ্টা করে, দেশকে সাম্প্রদায়িকভাবে বিভাজন করার চেষ্টা করে। তারা মানুষের শত্রু। তাদের থেকে সতর্ক থাকতে হবে। বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

রোববার (২৯ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা ও পৌরসভা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে রাঙ্গুনিয়া ক্লাব মাঠে উপকারভোগী সমাবেশ ও উন্নয়ন জনসভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এই হুঁশিয়ারি দেন।

ড. হাছান মাহমুদ বলেন, যেভাবে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষ করেছে, মানুষের গাড়ি পুড়িয়েছে, তা সবাই দেখেছে। একজন পুলিশ সদস্যকে কুপিয়ে মেরে ফেলেছে, তার আট বছরের শিশুকন্যার বিলাপ যারা দেখেছেন, তারা চোখের পানি ধরে রাখতে পারবে না। মানুষের গাড়ি কী দোষ করেছে, একটা গাড়ি পুড়ে দেওয়া মানে একটা পরিবারকে পুড়ে দেয়ার শামিল।

জনসভায় উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক মো. আসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খান, উত্তর জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি সামশুদ্দোহা সিকদার আরজুসহ পৌরসভার কাউন্সিলর, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।