দৃষ্টি প্রতিবন্ধীকে মারধর করে বাড়ীঘর সম্পত্তি দখলের চেষ্টা

স্টাফ রিপোর্টারঃ  দৃষ্টি প্রতিবন্ধীকে মারধর করে বাড়ীঘর সম্পত্তি সাবেক চেয়ারম্যান সুলতান ও তার ছেলে সোহেল গং সন্ত্রাসী বাহিনী দ্বারা দখলের চেষ্টা করে আপন ভাই।

রবিবার সকালে ঢাকার ধামরাইয়ে জামাল উদ্দিন (হাটি পাড়া) গ্রামে দৃষ্টি প্রতিবন্ধী হুমায়ুন কবীরের বাড়িতে একদল সন্ত্রাসী বাহিনী নিয়ে সাবেক চেয়ারম্যান সুলতান ও তার ছেলে সোহেল এসে মারধর করে তাকে বাড়ী ছাড়ার জন্য হুমকী দেন আপন বড় ভাই ফারুক আহমেদ এবং তার ছেলে মনির কবীর।

জানা যায়, দৃষ্টি প্রতিবন্ধী হুমায়ুন কবীর(পিতা- তমছের উদ্দিন) নামে এক দৃষ্টি প্রতিবন্ধীর জায়গা দীর্ঘদিন যাবৎ জবর দখল করার চেষ্টা করে আসছে। প্রায়ই এ নিয়ে সম্পত্তি দখলের নিমিত্তে নিয়মিত হুমকি দিয়ে মারামারির ঘটনা ঘটাচ্ছে আপন বড় ভাই হুমায়ুন কবীর ও তার সন্ত্রাসী বাহিনী। ঐ দৃষ্টি প্রতিবন্ধী বিভিন্ন জায়গায় ঘুরেও তার ন্যায় বিচার পাচ্ছে না।

এ ব্যাপারে ধামরাই থানায় একটি জিডি করেছেন, জিডি নং ২৭ (০১/০২/২০২০ইং)। জায়গায় তফসিল: মালঞ্চ মৌজা, পরিমাণ ৪৮ শতাংশ, আর এস দাগ ৬৩৭৪, এস এ দাগ ৪৫৯।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা দি নিউজকে বলেন, দৃষ্টি প্রতিবন্ধী হুমায়ুন কবীরের বিষয়টি আমরা খুব গুরুত্বের সহিত সহযোগিতা করছি। সবসময় তাকে সহযোগিতা করার জন্য আমাদের টিমকে নির্দেশনা দেওয়া হয়েছে। খুব শীঘ্রই বিষয়টি মিমাংসা হয়ে যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।