দুর্যোগ মোকাবেলায় সমন্বিত উদ্যোগ ও প্রস্তুতি গ্রহণ অত্যন্ত জরুরী -ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ মোকাবেলায় সমন্বিত উদ্যোগ ও প্রস্তুতি গ্রহণ অত্যন্ত জরুরী। ভৌগলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে আমরা প্রতিনিয়ত নানা ধরণের দুর্যোগের মুখোমুখি হই। এসব দুর্যোগ মোকাবেলায় ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে প্রশিক্ষন,অনুশীলন ও অভিজ্ঞতা বিনিময় কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে ।  বলেছেন দুর্যোগ  ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান।

প্রতিমন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সের সেমিনার কক্ষে তিনদিন ব্যাপী Deeper Understanding of Natural Hazards Workshops এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অতিঃ সচিব মোহাম্মদ মহসীন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মাকসুদ কামাল ।

অনুশীলন , মত ও অভিজ্ঞতা বিনিময়ের এ কর্মশালায়   বাংলাদেশ,মায়ানমার,ভিয়েতনাম,ফিলিপাইনস্,থাইল্যান্ড,তাইওয়ান,ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া- এ  ৮টি দেশের ৪০জন প্রতিনিধি অংশগ্রহন করেন । তিনদিনের এ কর্মশালায় অংশগ্রহনকারীগন নিজ নিজ দেশে বন্যা,জলোচ্ছাস,সুনামী ও কালবৈশাখীর মতো দুর্যোগসমুহ কিভাবে মোকাবিলা করা হয় তা বর্ননা করে পরস্পরের সাথে অভিজ্ঞতা বিনিময় করেন ।

পরে প্রতিমন্ত্রী অংশগ্রহনকারীদের মাঝে সনদপত্র বিতরন করেন ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।