× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু পঞ্চগড়ে

Kishori
হালনাগাদ: রবিবার, ২১ জুন, ২০২০
সড়ক দুর্ঘটনায় নিহত

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইলফাত উদ্দীন (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

২১ জুন (রবিবার) বিকেলে আটোয়ারী উপজেলার আশা অফিস সংলগ্ন সড়কে দুর্ঘটনাটি ঘটে। বৃদ্ধ ইলফাত উদ্দীন উপজেলার ছোটদাপ এলাকার মৃত ইমার উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানায়, বৃদ্ধ ইলফাত উদ্দীন আশা আফিসে টাকা তুলতে যাওয়ার সময় একটি মটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এতে বৃদ্ধটি গুরুতর আহত হয়।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আটোয়ারী হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঠাকুরগাঁও সদর হাসপাতালে রেফাড করে দেয়। ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধটির মৃত্যু হয়।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইজার উদ্দীন সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..