দুর্ঘটনায় নিহত জাবি শিক্ষার্থীর পরিবারকে অর্থ, চাকরি

বিশেষ প্রতিবেদক : ধারাবাহিক আন্দোলন আর দাবির মুখে সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহযোগিতা ও স্বজনদের চাকরি দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।

আজ বুধবার দুপুরে উপাচার্য ড. ফারজানা ইসলাম তাঁর কার্যালয়ে নিহত শিক্ষার্থীনাজমুল হোসেন রানার পরিবারকে পাঁচ লাখ ও মেহেদী হাসান আরাফাতের পরিবারকে পাঁচ লাখ করে টাকা দেন।

এ ছাড়া নিহত দুই শিক্ষার্থীর পরিবার থেকে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী দুজনকেবিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়া হয়েছে বলেজানিয়েছেন উপাচার্য ড. ফারজানা ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য আবুল হোসেন, রেজিস্ট্রার আবু বক্কর সিদ্দিক,সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আমির হোসেন।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে রেজিস্ট্রার ভবন পর্যন্ত পদযাত্রা করেছে শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ। পরে এক সমাবেশে অবিলম্বে শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানায় তারা। মামলা প্রত্যাহার না করলে ক্যাম্পাসে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়।

গত ২৬ মে সাভারের সিএনবিতে ঢাকা-আরিচা মহাসড়কে বাসের চাপায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়। এর পর শিক্ষার্থীরা বাসচালককে গ্রেপ্তার ও নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের দাবিতে আন্দোলন করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।