দুর্গা পূজায় ৩দিনের সরকারি ছুটির দাবীতে টি,এস,এস প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

জগদীশ দাশ,জুড়িঃ  আসন্ন দুর্গা পূজায় ৩দিনের সরকারি ছুটির দাবীতে মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা বরাবরে জুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান করা হয়।
আজ ১৮/০৯/১৯ইং রোজ বুধবার  দুপুর ১ ঘটিকায় তরুণ সনাতনী সংঘ(টি,এস,এস)জুড়ি উপজেলা শাখা কর্তৃক মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তার নিকট এ স্মারকলিপি প্রদান করেন।
আসন্ন শারদীয় দুর্গাপুজায় সর্বস্থরে নূন্যতম ৩ দিন ছুটির দাবীতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে জুড়ি  উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন তরুন সনাতনী সংঘ (টি,এস,এস)উপজেলা কমিটির নেতৃবৃন্দ। দুপুর  ১ঘটিকায় স্মারকলিপি গ্রহণ করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব অসীম কুুুুমার বনিক।
তরুণ সনাতনী সংঘ(টি, এস,এস) এর নেতৃবৃন্দ শ্রী অসিম কুমার বনিকের  সাথে ৩ দিনের ছুটির  বিষয় নিয়ে আলোচনা করেন।সংগঠনের নেতৃবৃন্দ বলেন আমাদের শারদীয় দুর্গা পূজা হয় ৫দিন কিন্তু অসাম্প্রদায়িক বাংলাদেশে আমরা সরকারি  ছুটি পাই ১দিনের। আর এই ১দিন ছুটি দেওয়া হয় যেদিন প্রতিমা  বিসর্জ্জন দেওয়া হয়। কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ   হাসিনা বলছেন নিজেকে সংখ্যালঘু না ভাবতে। তাহলে আমাদের প্রাণের দাবি ৫দিনের পূজায় নূন্যতম ৩দিনের ছুটি দিতে সমস্যা কোথায়। আমরা সনাতন ধর্মাবলম্বীরা একটা বছর অপেক্ষায় থাকি দুর্গা পূজা কবে আসবে। আবার এই শারদীয় দুর্গা পূজার সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি চাকরির পরিক্ষা অনুষ্ঠিত হয়। এই বছর সপ্তমী পূজার দিন  রংপুরে সংসদ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এরকম একটা স্বাধীন বাংলাদেশে এগুলো চিন্তা বা কল্পনার বাহিরে। তাই আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের প্রাণের দাবি শারদীয়  দুর্গা পূজায় নূন্যতম ৩দিনের সরকারি ছুটি প্রদান করা হউক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।