× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

আঞ্চলিক প্রতিনিধি

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত-৬

Kishori
হালনাগাদ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ছয়জন আহত হয়েছে। খবরপেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে। রোববার বিকেলে তিনটার দিকে মহাসড়কের বার্থী এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সাব-অফিসার মো. মাহবুব হোসেন জানিয়েছেন, বিকেল তিনটার দিকে বরিশালগামী যমুনা লাইন পরিবহনের একটি বাসে সঙ্গে মাদারীপুরগামী লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের ছয়জন আহত হয়। আহতদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী রয়েছে। এরমধ্যে একজনের অবস্থা গুরুত্বর। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, দূর্ঘটনা কবলিত বাস দুইটি জব্দ করা হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।


এ ক্যটাগরির আরো খবর..