বিশেষ প্রতিবেদকঃ জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ মে দিন ধার্য করেছেন আদালত।আজ সোমবার ঢাকার মহানগর হাকিম গোলাম নবী এ দিন ধার্য করেন।
এ মামলায় আদালতে প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল আজ সোমবার। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় বিচারক নতুন করে দিন ধার্য করেন।ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) আনিসুর রহমান বিষয়টি জানিয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ৩১ নভেম্বর আজিজ সুপার মার্কেটের নিজ কার্যালয়ে দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় দীপনের স্ত্রী রাজিয়া রহমান জলি রমনা থানায় হত্যা মামলা করেন।
মামলার পর তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন মাঈনুল হাসান শামীম ওরফে সিফাত, আবদুস সামাদ ওরফে আবদুস সবুর ও খায়রুল ইসলাম।



