× Banner
সর্বশেষ
কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ – প্রধানমন্ত্রী ২ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’

“দি ডেইলী ট্রাইবুনাল” ও “দৈনিক অধিকরন” পত্রিকার সম্পাদকের সাথে গৌরনদী প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যদের শুভেচ্ছা বিনিময়

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:  বরিশালের গৌরনদী প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যগন বৃহস্পতিবার দুপুরে রাজধানী ঢাকা থেকে প্রকাশিত ইংরেজী দৈনিক সংবাদপত্র “দি ডেইলী ট্রাইবুনাল” ও বাংলা “দৈনিক অধিকরন” পত্রিকার সম্পাদক শিহরন রশীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।

এ সময় প্রেসক্লাব কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক আতিথেয়তায় মুগ্ধ হয়ে তিনি গৌরনদী প্রেসক্লাব কর্মকর্তা ও সদস্যদেরকে ধন্যবাদ জানান ও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জানাগেছে, সড়ক পথে বরিশাল শহরে যাওয়ার পথে ইংরেজী ও বাংলা দৈনিক দুটির এ স্বনামধন্য সম্পাদক বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে গৌরনদী প্রেসক্লাব পরিদর্শনে আসেন। তখন গৌরনদী প্রেসক্লাব কর্মকর্তা ও সদস্যগন তার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় গৌরনদী প্রেসক্লাবের সদস্যদেরকে তিনি দি ডেইলী ট্রাইবুনাল ও দৈনিক অধিকরন পত্রিকার নোটবুক, কলম, পেন হোল্ডার, ষ্টিকারসহ নানা উপহার সামগ্রী প্রদান করেন। একই সময় তিনি গৌরনদী প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিত সরকার বিপ্লব ও আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ শামীম উল হককে দি ডেইলী ট্রাইবুনাল এর গৌরনদী ও আগৈলঝাড়া প্রতিনিধি হিসেবে নিজ হাতে লিখে নিয়োগপত্র প্রদান করেন। তখন সেখানে উপস্থিত ছিলেন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকাল এর প্রতিনিধি খোন্দকার মনিরুজ্জামান মনির, দি ডেইলী ট্রাইবুনাল নিউজরুম সহকারী সাদ্দাম হোসেন মাহিদ, দি ডেইলী ট্রাইবুনাল স্টাফ ফটো সাংবাদিক মসিউর শুভ, ইতালী প্রবাসী মানবাধিকার কর্মী মোঃ মিজানুর রহমান মুন্সী, গৌরনদী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আমিন মোল্লা, গৌরনদী উপজেলা রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি সরদার মোঃ মনিরুজ্জামান, সাংবাদিক কামাল হোসেন লিটন, মোঃ মামুন,হরি সুত্র ধর প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..