দিনাজপুরের বেচাগঞ্জে দুর্গা প্রতিমা ভাংচুর

জয়ন্ত কুমার রায়ঃ  দিনাজপুর জেলার বোঁচাগঞ্জ উপজেলা শহরের ‘করই সার্বজনীন দূর্গা মন্দিরে’ দুর্গা প্রতিমা তৈরীর কাজ প্রায় শেষ প্রান্তে, এমতবস্থায় শুক্রবার রাতে বিদ্যুৎ না থাকায় প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুশেন চন্দ্র রায় শনিবার সকালে মন্দিরে গেলে তিনি প্রতিমা গুলো ভাঙচুর অবস্থায় দেখে সভাপতি তিলক চন্দ্র রায়, প্রশাসন-সহ পূজা কমিটির সকলকে অবহিত করেন।

ভাংচুর প্রতিমাকে দেখতে বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান জুলফিকার হোসেন, বোচাগঞ্জ থানা ইনচার্জ, আওয়ামী লীগের নেত্রীবৃন্দ, পূজা উদযাপন পরিষদ, মাইনরিটি ওয়াচ, হিন্দু মহাজোট সহ অনেকেই পরিদর্শন করেন।

মন্দির কমিটি এই ঘটনার তীব্র নিন্দা এবং দুস্কৃতীদের দ্রুত বিচারের আওতায় এনে কঠিন শাস্তির দাবী জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।