দলিত স্কুলের শিক্ষকের বেতের আঘাতে শিক্ষার্থী আহত

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা ঃ শিক্ষক কর্তৃক শাসনের নামে বেতের ব্যবহার রোধ হচ্ছেনা। আবার বাঁকা ভবানিপুর দলিত স্কুলের এক শিক্ষার্থীকে বেতের প্রহারে জর্জরিত করা হয়েছে। বুধবার স্কুলে পরীক্ষা চলাকালে ছাত্রীকে বেত দিয়ে প্রহার করা হয়।

স্কুলের প্রধান শিক্ষক অঞ্জনা রায়, সহকারী শিক্ষক মোক্তাজুল হক ও অন্য এক শিক্ষক স্কুলের পরীক্ষা চলাকালে ডিউটিতে ছিলেন। ৮ম শ্রেণির ছাত্রী প্রিয়াংকাও পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা চলাকালে পিছন থেকে অপর এক পরীক্ষার্থী নকলের এক টুকরো কাগজ ছুড়ে তার বেঞ্চের নীচে ফেলে দেয়। শিক্ষক মোক্তাজুল প্রিয়াংকার পাশে নকল পেয়ে তার খাতা নিয়ে নেন।

ছাত্রী নকল তার নয়, সে ঐ নকল দেখে কিছু লিখেনি ইত্যাদি বলার চেষ্টা করলে শিক্ষক উত্তেজিত হয়ে তাকে বেত দিয়ে দু’হাতের বাহুতে, পিঠে একের পর এক বেত্রাঘাত করে জর্জরিত করে স্কুল থেকে বের করে দেন। বেত্রাঘাতের চিহ্ন তার বাহুতে ও শরীরের বিভিন্ন স্থানে স্পষ্ট ফুটে উঠেছে। ভবানিপুর ঋষিপাড়ার খোকন দাশের কন্যা প্রিয়াংকাকে স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এব্যাপারে স্কুলের সভাপতি দিলীপ দাশের সাথে মোবাইলে কথা বললে তিনি জানান, প্রিয়াংকাকে মারপিটের ঘটনা শুনেছি, ম্যানেজিং কমিটি বিষয়টি নিয়ে বসার সিদ্বান্ত আছে। তবে প্রধান শিক্ষককে ঐ পরিবারের পক্ষ থেকে পথে আটকে অপমানিত করা হয়েছে বলে প্রধান শিক্ষক জানিয়েছেন। মেয়ের পিতা খোকন দাশ, তার কন্যাকে মেরে আহত করার পর তার কাছে জানতে চাইলে তার স্ত্রী ও সন্তানকে হুমকী ধামকী দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন।

মাননীয় জেলা প্রশাসক, জেলা ও উপজেলা শিক্ষা অফিসারসহ উর্দ্ধতন কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা নেবেন এ দাবী প্রিয়াংকার পরিবারসহ সচেতন মহলের।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।