ডাসার প্রতিনিধি: বিশ্বের বর্তমান মহামারি ও আতংকের নাম হচ্ছে করোনা ভাইরাস । আর এই করোনার মধ্যে খেটে খাওয়া সাধারণ মানুষ কষ্টে জীবন অতিবাহিত করছে। করোনা আতংকে নিম্ন আয়ের মানুষ যখন ঘড়ে কোনঠাসা, ঠিক সেই মুহুর্তে করোনা কাবেলায় ডাসারে গরীবের বন্ধু হিসেবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই।
সৈয়দ মোস্তাফিজুর রহমান( লিখন), সৈয়দ আতাউর ররহমান ( খোকন) ও সৈয়দ ফজলুর রহমান (শাওন) করোনার এই প্রকোপের সময় ডাসারবাসীর পাশে দাড়িয়েছে। তারা তিনজনই সরকারি চাকুরিজীবী এবং আপন ভাই। প্রতি মাসের বেতনের সিংহভাগ টাকা এই করোনা দুর্যোগকালীন মুহুর্তে নিম্ন আয়ের মানুষের কল্যাণে ব্যয় করছেন। সমাজের আত্মমানবতার সেবায় এগিয়ে এসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলছেন।
সৈয়দ আতাউর রহমান খোকনের নেতৃত্বে ডাসার যুবসমাজ রাত- দিন ত্রাণ পৌঁছে দিচ্ছে গ্রামের অসচ্ছল পরিবারের কাছে । তারা ধারাবাহিকভাবে এই ত্রান তৎপরতা অব্যাহত রেখেছেন। করোনায় সংকটময় মুহূর্তে, এই সাময়িক সাহায্য পেয়ে নিম্ন আয়ের মানুষের কিছুটা হলেও উপকার হয়েছে।
সৈয়দ ফজলুল রহমান (শাওন) বলেন, “এই মুহুর্তে গরীব, নিম্নবিত্ত, মধ্যোবিত্তদের পাশে সমাজের বৃত্তবানদের দাড়ানো উচিত। সকলের সম্মেলিত প্রচেষ্টা ছাড়া মহামারী করোনা দুর্যোগ মোকাবেলা সম্ভব নয়।”


