দয়ারামপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর চেয়ে শিক্ষক বেশি

দয়ারামপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর চেয়ে শিক্ষক বেশি

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের দয়ারামপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে গেল-২৫ ইং সনে এসএসসি পরীক্ষায় ৩৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ১৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। অথচ এ বিদ্যালয়ে শিক্ষক রয়েছে ১৪ জন। বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাশের হার কম হওয়ায় তাদের শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠছে সচেতন মহলে।

জানা যায়, ১৯৯২ সালে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার নাওড়াপাড়া সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা মোঃ লুৎফর রহমান একই ইউনিয়নের পাশের গ্রাম দয়ারামপুর গ্রামে দয়ারামপুর উচ্চ নামে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। শুরু দিকে শিক্ষার্থীর সংখ্যা ভালো থাকলেও ধীরে ধীরে তা কমতে থাকে। বিশেষ করে গত কয়েক বছরে ধরে এতটাই শিক্ষার্থী কমে গিয়েছে বিদ্যালয় টিকে থাকায় দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

এ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণিতে রেজিস্টার খাতায় শিক্ষার্থী আছেন মাত্র ১৩২ জন। কিন্তু সরেজমিনে উপস্থিত হয়ে ৬ষ্ঠ শ্রেনী থেকে ১০ম পর্যন্ত পাওয়া যায় ৪৪জন । অনুপস্থিত ৮৮জন । গোপন সংবাদে জানা যায় উপজেলার অন্য কোন স্কুলের ছাত্র যাদের এমপিও নাই । আরো জানা যায় এখানে প্রধান শিক্ষকের আলাদা ইনকাম আছে আবার স্কুলের শিক্ষক ও কর্মচারীর বেতন করা সহজ হয়। অথচ মাধ্যমিকের নিয়মানুসারে ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণিতে নূন্যতম ১৫০ জন শিক্ষার্থী বাধ্যতামূলক থাকতে হবে।

শিক্ষার্থী সংকেটর মধ্যে দীর্ঘদিন বিদ্যালেয়র প্রধান শিক্ষক মীর বাবুল হোসেন স্কুলের নিয়োগ সংক্রান্ত ফায়দা লুটছেন বলে অভিযোগ স্থানীয়দের। এসব বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনন্দ কুমার পাল । আর প্রধান শিক্ষক মীর বাবুল হোসেন ঐদিন স্কুলে ছিলেন না । তিনি বিশেষ কাজে ফরিদপুর গিয়েছিলেন। স্কুলটির প্রতি নজর দেওয়ার জন্য স্থানীয় জনগন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রাসেল ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল আউয়াল আকন এর নিকট জোরালো দাবী জানান ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।