× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

নিউজ ডেস্ক

দক্ষ জনশক্তি বৃদ্ধির জন্য এমআইএসটি’র আসন সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন -বাণিজ্যমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
এমআইএসটি জব ফেয়ার-২০২২’ এর উদ্বোধনী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা এবং মানুষের অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখেছিলেন। তিনি দেশের জন্য জীবনের শ্রেষ্ঠ সময়গুলো জেলে কাটিয়েছেন। বঙ্গবন্ধুর আহ্বানে আপামর জনগণ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য একটি গোষ্ঠী এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে কিন্তু তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি। সেদিন তারা জয় বাংলা সেøাগানকে পরিবর্তন করে বাংলাদেশ জিন্দাবাদ করেছিল। কিন্তু তাদের সে অপচেষ্টা সফল হয়নি। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথেই এগিয়ে যাচ্ছে। বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

          মন্ত্রী আজ ঢাকায় মিলিটারি ইনস্টিটিউট অভ্ সায়েন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি) আয়োজিত দু’দিনব্যাপী ‘এমআইএসটি জব ফেয়ার-২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

          মন্ত্রী বলেন, মিলিটারি ইনস্টিটিউট অভ্ সায়েন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি) এর মতো শিক্ষা প্রতিষ্ঠান দেশে বেশি প্রয়োজন। এখানে কোনো সেশন জট নেই। কোভিড-১৯ পরিস্থিতিতেও  অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু ছিল। চার বছরেই গ্রাজুয়েশন সম্পন্ন করে কাজে যোগ দেয়ার সুযোগ পাচ্ছে। এখানে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা এবং মানবিক গুণাবলির শিক্ষা প্রদান করা হয়। যা একজন মানুষের জীবনে খুবই প্রয়োজন।

          অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ ওয়াহিদ-উজ-জামান। এ সময় সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..