দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় কম্পিউটার শপিং মল কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) জাঁকজমকভাবে ৫ দিনব্যাপী “ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১৯” এর শুভ উদ্বোধন।
আজ ১০ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, সকাল ১১ টায় দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় কম্পিউটার শপিং মল কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) জাঁকজমকভাবে ৫ দিনব্যাপী “ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১৯” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) ১ম তলায় এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেলার উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার। দশমবারের মতো আয়োজিত ডিজিটাল আইসিটি ফেয়ারের এবারের শ্লোগান- গো ডিজিটালি মেক ইয়োর লাইফ হ্যাসল ফ্রি (Go Digitally Make your life hassle-free)।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। মেলার সমাপনী আগামী ১৪ অক্টোবর। সম্পূর্ন শীতাতপ নিয়ন্ত্রিত ১ম থেকে ১০ম তলা পর্যন্ত ১ লক্ষ ৬৫ হাজার বর্গফুট এরিয়া জুড়ে এ মার্কেটের ৭৪৬টি প্রতিষ্ঠান তথ্যপ্রযুক্তি শিল্পের সর্বাধুনিক প্রযুক্তিপণ্য ও কলাকৌশল এ মেলায় প্রদর্শন করবে।
প্রধান অতিথির বক্তৃতায় জনাব মোস্তাফা জব্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে সার্থকভাবে ব্যবহারের বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দক্ষিন এশিয়ার মধ্যে এত বড় মার্কেট নেই। এখানে ব্যবসায়িরা শুধু ব্যবসায় করে না। বাংলাদেশের মানুষকে কম্পিউটার পৌছে দিতে এবং দক্ষতা তৈরি করতে কাজ করছেন। বাংলাদেশ এখন বিশ্বদোয়ারে মাথা উঁচু করে দাড়িয়েছি। আমরা ২১ সালে ৫০ বছর পালন করব। বিশ্বকে দেখিয়ে দিব আমাদের ডিজিটাল বাংলাদেশ। ২০০৯ থেকে ২০১৯ পযন্ত যে রুপন্তার হয়েছে। তা আপনারা দেখেছেন। আমাদের এখন গ্রামের মানুষেরা এখন সম্মাটফোনের মাধ্যমে অ্যাপ ব্যবহার করতে শিখেছে। বাংলাদেশে ২০২১ সালের মধ্যে সব ইউনিয়নে ফাইবার অপটিক্স পৌছানো হবে। ইন্টারনেটের ক্ষতিকারক দিকও আছে কিন্ত আমরা বসে নেই গত বছর ডিসেম্বর থেকে চলতি বছর এই সময় পযন্ত ২২ হাজার পন সাইট বন্ধ করেছি। একই সাথে ভূয়া সাইটগুলোও বন্ধ করেছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি জনাব মো: হেলাল উদ্দিন, এফবিসিসিআই এর পরিচালক জনাব আবু মোতালেব, জনাব হাফেজ হারুন, জনাব খন্দকার মঈনুর রহমান জুয়েল, ব্যবসায়ী ঐক্য ফোরামের সভাপতি জনাব আব্দুস সালাম, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব জসীম উদ্দিন আহমেদ উপস্থিত থেকে তাঁদের মূল্যবান বক্তব্য দেন। তাঁরা তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশর অগ্রগতির চিত্র তুলে ধরেন।
এছাড়াও মেলার আয়োজক কমিটির সকল সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং দেশের খ্যাতিমান আইসিটি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কম্পিউটার সিটি সেন্টারে সভাপতি ও মেলার আহ্বায়ক জনাব তৌফিক এহ্সোন।
সভাপতির বক্তব্যে তৌফিক এহ্সোন বলেন, “ডিজিটাল পদ্ধতি মানুষের জীবনের সমস্যা দূর করতে পারে। আমাদের সামনে আসছে আইওটিসহ নানা প্রযুক্তি। আমাদের তাই হার্ডওয়্যার খাতকে বেশি গুরুত্ব দিতে হবে। আমাদের এ বিশাল আয়োজনে আমরা সব মানুষের জীবনকে যাতে সহজ প্রযুক্তিময় জীবন দিতে পারে তার ব্যবস্থা রেখেছি। আমাদের প্রযুক্তিপ্রেমী মানুষেরা এ রকম একটি মেলার আয়োজনের জন্য অপেক্ষায় থাকেন। মেলায় তাদের জন্য নতুন পণ্য যেমন আসে তেমনি ছাড় আর উপহার পাওয়া যায়। কম্পিউটার সিটি সেন্টারে সব প্রযুক্তিপ্রেমী মানুষের পদচারণায় মুখর হয়ে উঠবে। আশা করছি এবারে ১০ লাখের বেশি মানুষ মেলা পরিদর্শন করবেন।”
এ মেলায় বিশ্বের স্বনামধন্য বিভিন্ন আইসিটি ব্র্যান্ড পৃষ্ঠপোষকতা করছে। প্লাটিনাম স্পন্সর হিসেবে রয়েছে- এসার, ডেল, এইচপি, ক্যাসপারস্কাই। গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে- আসুস, লেনোভো, এডাটা। সিলভার স্পন্সর হিসেবে রয়েছে- ডাহুয়া ও টিপি-লিংক। স্পন্সর হিসেবে রয়েছে- ইসেট, টেনডা, ট্রানসেন্ড, ওয়েব লিংক। গেমিং পার্টনার হিসেবে রয়েছে- গিগাবাইট।
প্রতি বছরের ন্যায় এবারও বিশেষ আয়োজন হিসেবে থাকবে শিশু কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা, ফ্রি গেমিং ও ইন্টারনেট ব্রাউজিং প্রভৃতি সুবিধা। মেলায় স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাংবাদিকদের প্রবেশাধিকার উন্মুক্ত করা হয়েছে।
এক নজরে “ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৯”
তারিখ: ১০-১৪ অক্টোবর, ২০১৯
স্থান: কম্পিউটার সিটি সেন্টার (মাল্টিপ্ল্যান)
৬৯-৭১, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা
আয়োজক: কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতি
অংশ গ্রহনকারী প্রতিষ্ঠান: ৭৪৬টি
প্রবেশমূল্য: ১০ টাকা। স্কুল/কলেজ শিক্ষার্থী ও সংবাদকর্মীদের প্রবেশাধিকার উন্মুক্ত।


