× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

ডেস্ক

পল্লবী থানায় বোমা বিস্ফোরণে কাউন্সিলরসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
পল্লবী থানায় বোমা বিস্ফোরণ

রাজধানীর পল্লবী থানায় বোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরীসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন আদালতের পল্লবী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক নৃপেন কুমার বিশ্বাস।

তিনি বলেন, পল্লবী থানায় বোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটের পুলিশ পরিদর্শক এস এম রাইসুল ইসলাম কাউন্সিলর বাপ্পি চৌধুরীসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছেন। মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে।

অভিযোগপত্রে উল্লেখিত আসামিরা হলেন—ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৬নং ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি চৌধুরী, মো. শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, মো. মোশাররফ হোসেন, ইমামুল হোসেন ওরফে এনামুল, মো. জনি মিয়া, জামাল শিকদার ওরফে রবিন খান, মো. ইয়াছিন খান, হিরন ওসমান, মো. হানিফ, নুরুল আমিন ও মো. মজিবুর রহমান ওরফে জামিল।

আসামিদের মধ্যে মজিবুর রহমান, নুরুল আমিন ও কাউন্সিলর বাপ্পি চৌধুরী পলাতক আছেন। এ ছাড়া গ্রেপ্তার ও নাম ঠিকানা না পাওয়ায় আন্নু মোল্লা, মো. আলমগীর ও পিচ্চি বাবুকে মামলার দায় থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ২৮ জুলাই রাতে কালশী কবরস্থানে অভিযান চালিয়ে আসামি শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম ও মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করে পল্লবী থানা পুলিশ। গ্রেপ্তারের সময় তাদের থেকে দুটি পিস্তল, চারটি গুলি ও ওজন মাপার যন্ত্র জব্দ কররে পুলিশ। সে সময় তাদের কাছে ওজন মাপার যন্ত্র দেখে পুলিশের সন্দেহ হলে বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়। ইউনিটের সদস্যরা থানার পরিদর্শক ইমরানুলের কক্ষে গিয়ে যন্ত্রটি পরীক্ষা করেন। কিছু বুঝে ওঠার আগেই থানার ভেতর বিস্ফোরণ ঘটে।


এ ক্যটাগরির আরো খবর..