ত্রয়োদশ সংসদ নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে হবে – জামায়েত সেক্রেটারি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে হবে – জামায়েত সেক্রেটারি

আমাদেরকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে হবে। শহীদদের রক্তস্নাত বাংলায় ইসলামি পতাকা উত্তোলন এবং ইসলামি ঐক্যের কাঙ্ক্ষিত পরিবেশ সবার চাওয়া-পাওয়া।’ বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

আজ শুক্রবার (১১ জুলাই) দুপুরে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আয়োজিত বিশেষ সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।

ঢাকা মহানগরী উত্তরের সব নেতাকর্মীকে ১৯ জুলাই জাতীয় সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় সমাবেশ হলো ট্রার্নিং পয়েন্ট। সমাবেশের সফল বাস্তবায়নে এখন থেকে সবাইকে ভূমিকা রাখতে হবে।

জামায়াত সেক্রেটারি বলেন, ‘আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু সবই আল্লাহর জন্য। সব কিছুর মালিক আল্লাহ। সব কিছু আল্লাহর নিয়ম-বিধিতে চলবে, এটাই চিরন্তন বাস্তবতা। আমরা শপথের মাধ্যমে আমাদের জীবনকে সেই মহান সত্তার কাছে সোপর্দ করেছি। মহান আল্লাহর নির্দেশের বাইরে যাওয়া যাবে না।’

সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী সেক্রেটারি ড. রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী উত্তরের নায়েবে আমির আ. রহমান মুসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিমুদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক ও ইয়াসিন আরাফাত। শুরুতে দারসুল কুরআন পেশ করেন ড. মাওলানা আবুল কালাম আজাদ বাশার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।