তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:  পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

৭ নভেম্বর (শনিবার) তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সকাল ৯টার দিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, একই দিনে দুপুর ১২টার দিকে রেকর্ড করা হয় ২৮ দশমিক ৩ ডিগ্রি। আর এটি চলতি মৌসুম ও সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।
এদিকে পঞ্চগড় জেলা হিমালয়ের অনেক কাছাকাছি হওয়ায় উত্তর থেকে বয়ে আসছে পাহাড়ি হিমেল হাওয়া। একই সঙ্গে বইছে শীত ও কুয়াশা। গত বছরের নেয় এবছরও সারা দেশের মতো পঞ্চগড়ে শীতের তাপমাত্রা হ্রাস পেতে শুরু করেছে। গত তিনদিন ধরে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে কুয়াশাছন্ন হয়ে পড়ে পুরো জেলা, সঙ্গে হিমালের হাওয়া পাল্লা দিয়ে নেমেছে শীত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।