তৃতীয় একটি বিশ্বযুদ্ধ শুরু হওয়াটা কি স্রেফ সময়ের অপেক্ষা?

তৃতীয় একটি বিশ্বযুদ্ধ শুরু হওয়াটা কি স্রেফ সময়ের অপেক্ষা?

রাশিয়া যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করে তবে তাদের তার মূল্য চোকাতে হবে। যাতে ততৃীয় বিশ্বযুদ্ধ লেগে না যায় সে ব্যাপারে মস্কোকে সতর্ক থাকতে হবে।  রীতিমতো হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের এমন উক্তি সবচেয়ে বেশি উদ্বেগের কারণ হয়ে দাড়িয়েছে।

বাইডেন বলেছেন বটে তারা রাশিয়ার সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হবে না, কিন্তু বিশ্বের বিভিন্ন শক্তির সমীকরণগুলি যে ভাবে সম্পাদিত হচ্ছে, তাতে তৃতীয় একটি বিশ্বযুদ্ধ শুরু হওয়াটা স্রেফ সময়ের অপেক্ষা বলেই মনে করছে কোনও কোনও পক্ষ।

বিশ্বের বিভিন্ন শক্তির সমীকরণগুলি যে ভাবে সম্পাদিত হচ্ছে, তাতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়াটা স্রেফ সময়ের অপেক্ষা বলেই মনে করছে কোনও কোনও পক্ষ। তবে সরাসরি যুদ্ধের থেকে দূরে থাকলেও পরোক্ষ যুদ্ধের পরিস্থিতি কিন্তু তৈরি থাকছেই। কেননা আমেরিকা আগেই বিভিন্ন বিষয়ে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। আবারও তারা নিষেধাজ্ঞার মাত্রা বাড়াল। এবার তাদের সঙ্গে হাত মেলাল ইউরোপিয়ান ইউনিয়ন এবং জি-৭।

রাশিয়ার উপর বাকি বিশ্বের অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে রাশিয়া আগেই অর্থনৈতিক সন্ত্রাস বলে চিহ্নিত করেছিল। এবারের এই নতুন চার দফা নিষেধাজ্ঞাকেও তারা যে ভালেো চোখে দেখবে না, তার ইঙ্গিত ছিলই। সেই ইঙ্গিতকে সত্য করেই রাশিয়া আন্তর্জাতিক স্পেস স্টেশনে হামলার হুমকি দিয়ে রেখেছে!

ইউক্রেন-সীমান্তে যুদ্ধ বা একের পর এক গুরুত্বপূর্ণ ইউক্রেন-শহর দখলের প্রাক্কালে রাশিয়া এই সামগ্রিক নিষেধাজ্ঞার মুখোমুখি হল। আপাতত ইউ (EU) রাশিয়া থেকে লোহা ও স্টিল আমদানি বন্ধ করল। তা ছাড়া বিশ্ব ব্যাঙ্ক বা আইএমএফ-এর সদস্যপদ থেকে রাশিয়াকে সাসপেন্ড করার কথা ভেবেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।