× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্টার

তুরস্ক সরে যাওয়ায় ইউরো ২০২৮’র যৌথ আয়োজক আয়ারল্যান্ড-যুক্তরাজ্য

Dutta
হালনাগাদ: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
euro

তুরস্ক প্রার্থীতা প্রত্যাহার  করে নেয়ায়   আয়ারল্যান্ড-যুক্তরাজ্য যৌথভাবে ইউরো ২০২৮ আয়োজন করবে। উয়েফার পক্ষ থেকে একথা জানানো হয়েছে।

মূলত আগামী ২০৩০ ফিফা বিশ্বকাপ আয়োজনের লড়াইয়ে নামার পরিকল্পনা করছে ব্রিটেন ও আয়ারল্যান্ড। সেদিকে লক্ষ্য রেখেই ইউরোপীয় চ্যাম্পিয়নশীপ আয়োজনের লড়াইয়ে নামে প্রতিবেশী দেশ দুটি। ইতোমধ্যে তাদের ২০২৮ টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাবনা সমর্থন পেয়েছে।

আগামী ১০ অক্টোবর মঙ্গলবার কার্য্যনির্বাহী কমিটির বৈঠকের পর ইউরো ২০২৮ ও ২০৩২ টুর্নামেন্টের আয়োজক দেশের নাম ঘোষনা করার কথা রয়েছে ইউরোপীয় ফুটবলের পরিচালনা পরিষদের।

২০০৮ সালের ইউরো টুর্নামেন্ট সফলভাবে  আয়োজন করা তুরস্ক প্রাথমিকভাবে ২০২৮ ও ২০৩২ টুর্নামেন্ট আয়োজনের প্রার্থীতা ঘোষনা করেছিল। তবে ইতালির সঙ্গে যৌথভাবে ২০৩২ টুর্নামেন্ট আয়োজনে সম্মত হয়েছে তুরস্ক। যদিও ২০২৮ টুর্নামেন্ট আয়োজনের প্রার্থীতা থেকে সরে আসার কোন আনুষ্ঠানিক ঘোষনা দেয়নি তারা।

এদিকে উয়েফা গতকাল জানিয়েছে যে ইতালির সঙ্গে যৌথ আয়োজনে জোর দিচ্ছে তুরস্ক। সংস্থাটি জানায় ,‘ তুর্কি ফুটবল এসোসিয়েশন যৌথভাবে ইউরো আয়োজনের ঘোষনা দেয়ায় এটিই বুঝা যাচ্ছে যে তারা ২০২৮ টুর্নামেন্টের প্রার্থীতা থেকে সরে দাঁড়াবে।’ যে কারণে  আসন্ন দুটি টুর্নামেন্ট আয়োজনের প্রর্থীতা এখন শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষাতেই আছে। অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০২৮ ইউরোর আয়োজক হতে যাচ্ছে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড এবং ২০৩২ টুর্নামেন্টের আয়োজক হবে ইতালি ও তুরস্ক।

গত বছর নারীদের ইউরো টুর্নামেন্টের আয়োজন করা ইংল্যান্ড সর্বশেষ বড় কোন টুর্নামেন্ট হিসেবে ইউরো আয়োজন করেছিল ১৯৯৬ সালে। যেখানে মাত্র ১৬টি দল অংশ নিয়েছিল। এছাড়া ২০২০ সালে ২৪ দলের ইউরো টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আয়োজন করেছিল দেশটি। করোনা মহামারির কারণে বিলম্বিত সুচিতে অনুষ্ঠিত হয়েছিল ওয়েম্বলির ওই ম্যাচটি। টুর্নামেন্টের ১২টি ম্যাচের আয়োজন করেছিল ইংল্যান্ড ও স্কটল্যান্ড। ইউরো ২০২০ টুর্নামেন্টের কিছু ম্যাচ অবশ্য ইতালির রোমেও অনুষ্ঠিত হয়েছে।  তবে ১৯৯০ বিশ্বকাপের পর এককভাবে কোন টুর্নামেন্টের আয়োজন করেনি ইতালি। আগামী বছর ১৪ জুন থেকে ১৪ জুলাই জার্মানিতে অনুষ্ঠিত হবে পরবর্তী ইউরো।


এ ক্যটাগরির আরো খবর..