তিস্তার ভাঙ্গনে প্রায় শতাধিক পাকাবাড়ি সহ সেতু নদীগর্ভে বিলীন

তিস্তার ভাঙ্গনে প্রায় শতাধিক পাকাবাড়ি সহ সেতু নদীগর্ভে বিলীন
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের চর খিতাব খাঁ ও গতিয়াসাম মৌজার প্রায় অর্ধশতাধিক ঘড়বাড়ী, গাছগাছালী তিস্তানদীর করাল থাবায় বিলীন হয়ে গেছে।সড়কের সংযোগ সেতু বিচ্ছিন্ন হয়ে তিস্তার মাঝ নদীর উপরে দাড়িয়ে রয়েছে।ভিটেমাটি হারা মানুষজন আশ্রয় নিয়েছেন অন্যের জায়গা জমিতে।
তাদের খোজ খবর নেওয়া তো দুরে কথা,পাশে এসে দাড়ায়নি এখন পর্যন্ত কোন সরকারের প্রতিনিধি বা জনপ্রতিনিধি ।
হুমকির মুখে রয়েছে তিনতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, মসজিদ,হাফিজিয়া মাদ্রাসা ও মাজার শরীফ।এদিকে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রামহরি মৌজার প্রায় ৩০টি বাড়ি তিস্তার গর্ভে চলে গেছে,তীব্র ভাঙ্গনে দিশেহারা এই অঞ্চলের মানুষ জন।প্রাথমিক বিদ্যালয় সহ হুমকিতে আছে মসজিদ।রামহরির পাশেই চতুরা কালিরহাট বাজারও রয়েছে হুমকিতে।বীর তৈয়ব খাঁ মৌজার বিদ্যানন্দ বাজার সহ একটি প্রাথমিক বিদ্যালয়,  মসজিদ এবং  মন্দির রয়েছে হুমকিতে ।পানি উন্নয়ন বোর্ডের দায়সারা দায়িত্ব পালন,
 ভাঙ্গন কবলিত এলাকার মানুষজন তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সরকারের উপর।এখনেই যদি উদ্যোগ গ্রহন করা না হয়, তাহলে বিলিন হয়ে যাবে সব কিছুই। এতো কিছুর পরেও আশু হস্তক্ষেপ কামনা করেন সরকারের দায়িত্বশীল কর্মকর্তা ব্যক্তিদের উপর।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।