× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

তিন মাসে সাত শতাধিককে হত্যা ফিলিপাইনে

admin
হালনাগাদ: বুধবার, ৩ আগস্ট, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: সাত শতাধিক সন্দেহভাজন মাদক ব্যবহারকারী ও ব্যবসায়ীকে পুলিশ অথবা নিরাপত্তা রক্ষীদের হাতে খুন হয়েছে মাত্র তিন মাসে ফিলিপাইনে। হিউম্যান রাইটস ওয়াচ, স্টপ এইডস ও ইন্টারন্যাশনাল এইচআইভি/এইডস অ্যালায়েন্সসহ প্রায় তিন শতাধিক নাগরিক সংগঠন এক যৌথ চিঠিতে এ হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছে। তারা আন্তর্জাতিক মাদক নিয়ন্ত্রণ বোর্ড এবং জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয়কে ফিলিপাইন সরকারের এ পদক্ষেপের বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান জানিয়েছে।

চিঠি লেখায় সমন্বয়কের ভূমিকা পালনকারী ইন্টারন্যাশনাল ড্রাগ পলিসি কনসোর্টিয়ামের নির্বাহী পরিচালক অ্যান ফোর্ডহাম বলেন, ‘জাতিসংঘের মাদক নিয়ন্ত্রণ সংস্থাগুলোকে ফিলিপাইনে চলমান এ নৃশংসতার নিন্দা জানানোর আহ্বান জানাচ্ছি। এই জ্ঞানহীন হত্যাকে মাদক নিয়ন্ত্রণ হিসেবে মূল্যায়ণ করা যেতে পারে না।’

আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতার সমালোচনা করে তিনি বলেন, ‘ যেখানে দিনের পর দিন ফিলিপাইনের রাস্তায় লোকজনকে হত্যা করা হচ্ছে, সেখানে তাদের নীরবতা অগ্রহণযোগ্য।’

গত মে মাসে প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর রদ্রিগো দুতের্তে মাদক ব্যবসায়ী ও ব্যবহারকারীদের হত্যার ঘোষণা দিয়েছিলেন। শপথ গ্রহণের দিন তিনি জনগণের উদ্দেশ্যে বলেছিলেন, ‘ আপনারা যদি কোনো মাদক ব্যবহারকারীকে চেনেন, তাহলে যান এবং তাকে হত্যা করুন। এটা হয়তো তার বাবা-মা’র জন্য করাটা কষ্টকর হবে।’

ফিলিপাইনের সংবাদমাধ্যম এবিস সিবিএন নিউজ জানিয়েছে, গত ১০ মে’র পর থেকে এ পর্যন্ত ৭০৪ জনকে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে হত্যা করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..