× Banner
সর্বশেষ
সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

তালায় বঙ্গবন্ধুর ৯৮তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালিত

admin
হালনাগাদ: শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭

খান নাজমূল হুসাইন,তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালিত ।

দিবসটি উপলক্ষে তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সকালে ৯টায় তালা উপ-শহরে র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, শিশু সমাবেশ,  আলোচনা সভা, চিত্রাংকন, রচনা ও উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।সকালে তালা উপ-শহরে র‌্যালী শেষে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। সভায় বিশেষ অতিথি ছিলেন তালা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা,তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান হাফিজুর রহমান,  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: লিটন আলী, মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান,এবং ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়াদ্দার প্রমুখ।

উল্লেখ্য যে ,উক্ত দিবসটি তালার সকল প্রাথমিক বিদ্যালয় যথাযোগ্য মর্যদায় পালন করা হয়েছে ।


এ ক্যটাগরির আরো খবর..