তালার কুমিরা ইউপি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফার নির্বাচনী গণসংযোগ

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালা উপজেলার ঐতিহ্যবাহী ৪ নং কুমিরা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা দিন-রাত বিরামহীনভাবে নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

তালা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ গোলাম মোস্তফা সৎ, যোগ্য, শিক্ষিত, নিরঅহংকার, নির্ভীক, সুমিষ্টভাষী, সদালাপী হওয়ায় উপজেলার মানুষের নিকট সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত।

তিনি দলীয় মনোনয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ইতিপূর্বে তিনি জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হওয়ার গৌরব অর্জন সহ ১২ টি মতো স্বর্ণপদক পেয়েছেন। বিজয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী হওয়ায় সকলের নিকট দোয়া কামনা করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।