তালমা নাজিমুদ্দীন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে জামাল মিয়ার প্যানেল জয়ী

আবু নাসের হুসাইন,ষ্টাফ রিপোর্টার: ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা নাজিমুদ্দীন উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন-২০১৮ এর ভোট গ্রহন সোমবার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরোতিহীনভাবে চলে এ ভোট গ্রহন। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরীফ মোঃ মোর্তজা আহসান। এ নির্বাচনে সাধারন পদে ৮জন ও সংরক্ষিত মহিলা পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে থেকে সাধারন পদে ৪জন ও সংরক্ষিত মহিলা পদে ১জন জয়লাভ করেন। নির্বাচনের ভোট গণনা শেষে (রাত ৮টায়) প্রাপ্ত ফলাফল থেকে জানা গেছে, কেন্দ্রীয় যুবলীগের সদস্য, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক, নগরকান্দা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুন রাজনীতিবিদ এ্যাড. জামাল হোসেন মিয়ার সমর্থক সাধারন পদে ৮নং ব্যালটের প্রার্থী মোঃ মুজিবুর রহমান ৭৬৫ ভোট, ৭নং ব্যালটের প্রার্থী কামরুজ্জামান কামাল ৭৩১ ভোট, ৬নং ব্যালটের প্রার্থী আরিফ মিয়া ৭০৫ ভোট, ৫নং ব্যালটের প্রার্থী প্রশান্ত কুমার বসু ৬৩০ ভোট ও সংরক্ষিত মহিলা পদে ১নং ব্যালটের প্রার্থী ঝর্না বেগম ৭৬৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

স্থানীয় সংসদপুত্র ও নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবার বাবলু চৌধুরীর সমর্থীত সাধারণ পদে ১নং ব্যালটের প্রার্থী জলিল মাতুব্বার ৪৭৬ ভোট, ২নং ব্যালটের প্রার্থী মীর নওজেস আলী বাবুল ৫৬৩ ভোট, ৩নং ব্যালটের প্রার্থী পলাশ খান ৪৫৮ ভোট, ৪নং ব্যালটের প্রার্থী মজিবর মৃধা ৫৬৯ ভোট ও সংরক্ষিত মহিলা সদস্য ২নং ব্যালটের প্রার্থী শিউলী বেগম ৫৩১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
মোট ১ হাজার ৭৩৮ ভোটের মধ্যে ১ হাজার ৩৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।