তারকা ফুটবলার বাদল রায়ের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
আজ রবিবার ২২ নভেম্বর ২০২০ মন্ত্রী এক শোকবার্তায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফুটবলার বাদল রায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
প্রয়াত তারকা ফুটবলার বাদল রায়ের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
মন্ত্রী তাঁর শোকবার্তায় ক্রীড়াঙ্গনে বাদল রায়ের অবদান স্মরণ করে বলেন, তাঁর মতো একজন প্রথিতযশা ফুটবলার ও দক্ষ ক্রীড়া সংগঠকের মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।


