× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

ঢাকেশ্বরী মন্দিরে লক্ষীপূজায় সস্ত্রীক প্রধান বিচারপতি

admin
হালনাগাদ: শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  রাজধানী ঢাকায় ঢাকেশ্বরী মন্দিরে সস্ত্রীক যান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তিনি মন্দিরে পুজায় অংশ গ্রহণ করেন।

বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার পাল বলেন, ঢাকেশ্বরী মন্দিরে প্রায় ১৫ মিনিট অবস্থান করেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

অ্যাডভোকেট রানা দাশগুপ্ত এনটিভি অনলাইনকে জানিয়েছেন, ‘সন্ধ্যা ৬টায় এসে প্রধান বিচারপতি মন্দিরের বিশ্রামাগারে যান। এ সময় ওনার সঙ্গে হাই হ্যালো হয়। কিন্তু ছুটির বিষয়ে তিনি কিছুই বলেননি। আমরাও জিজ্ঞাসা করিনি। তবে ওনাকে দেখে আগের মতো স্বাভাবিক মনে হয়েছে। তিনি অসুস্থ কি না বোঝা যায়নি।

এর আগে বিকেলে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন আইনমন্ত্রী আনিসুল হক। ৩৫ মিনিটব্যাপী সাক্ষাৎ শেষে আইনমন্ত্রী বলেন, ‘তাঁর শরীরের খোঁজখবর নেওয়ার জন্য বাসভবনে গিয়েছি। প্রধান বিচারপতি বিশ্রাম নিচ্ছেন। তাঁর শারীরিক অসুস্থতা নিয়ে কথা হয়েছে। তিনি দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া চেয়েছেন।

আইন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ড. রেজাউল করিম জানান, বিকেল ৪টা ৫ মিনিটে প্রধান বিচারপতির বাসভবনে যান আইনমন্ত্রী। সাক্ষাৎ শেষে ৪টা ৪০ মিনিটে বের আসেন।

গত সোমবার ব্যক্তিগত অসুস্থতার কারণ দেখিয়ে এক মাসের ছুটিতে যান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। পরে ৩ অক্টোবর সকাল ৯টা ১০ মিনিটে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে আপিল বিভাগের কার্যক্রম শুরু হয়। এরপর ওই দিন দুপুর সোয়া ২টায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের পূর্ণ সভা অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..